ঢাবি’র পুকুরে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৩ মে ২০১৫, ১৯:১১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ফজলুল হক’ হল সংলগ্ন পুকুর থেকে হায়দারী মেহফুজউল্লাহ রাহী নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
 
বুধবার বিকালে দমকল বাহিনী পুকুর থেকে রাহীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
 
জানা গেছে, চারজনকে পুকুর পাড়ে যেতে দেখা যায়। এদের মধ্যে দুইজন পুকুরে পড়ে গেলে বাকি দুইজন তাদের উদ্ধারের চেষ্টা করে। একজনকে উদ্ধার হলেও অন্যজন (রাহী) ডুবে যায়। পরে শিক্ষার্থীরা দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে ১৫ মিনিট পর রাহীকে উদ্ধার করে।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি ।