১৭ বিচারককে নতুন গাড়ি দিল সরকার

আপডেট : ১৩ মে ২০১৫, ২০:৩৭
 
জেলা জজ পদমর্যদার ১৭ জন বিচারককে নতুন গাড়ি দিয়েছে সরকার।  বুধবার সচিবালয়ের ৪নং ভবন প্রাঙ্গণে আইনমন্ত্রী আনিসুল হক সংশ্লিষ্ট বিচারকদের কাছে এসব গাড়ির চাবি হস্তান্তর করেন। এ সময় আইন ও বিচার বিভাগের সচিব এএসএসএম জহিরুল হক উপস্থিত ছিলেন।
 
কক্সবাজার ও নীলফামারী জেলা জজ আদালত, ঢাকার সাইবার ট্রাইবুনাল এবং মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নেত্রকোনা, শেরপুর মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঝিনাইদহ, বরগুনা ও সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এবং বরিশাল ও সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকদের জন্য এসব গাড়ি প্রদান করা হয়। প্রতিটি ৩০ লক্ষ টাকা মূল্যের ১৭টি সিডান কার ক্রয়ে ব্যয় হয়েছে ৫কোটি ১০ লক্ষ টাকা। আইন মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে এ ব্যয় সংকুলান করা হয়েছে।