শাহজালাল বিমানবন্দরে যাত্রীর জুতার ভেতর সোনা

আপডেট : ১৪ মে ২০১৫, ১০:৪২
 
 
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ। শুল্ক বিভাগের যুগ্ম-কমিশনার সোহেল রহমান জানান, মালয়েশিয়া ফেরত হুমায়ুন কবির নামে ঐ যাত্রীর দেহ তল্লাশি করে তার জুতার ভেতর থেকে এক কেজি ৮৮ গ্রাম সোনা পাওয়া গেছে।
 

তিনি আরও জানান, বুধবার রাত একটার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় হুমায়ুন কবিরকে আটক করা হয়। তিনি মালয়েশিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে দেশে ফেরেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাসে।