৯২,৫০০ কোটি টাকার এডিপি প্রস্তাব

আপডেট : ১৪ মে ২০১৫, ১৮:০৬
পরিকল্পনা কমিশন থেকে আগামী অর্থবছরের জন্য ৯২ হাজার ৫০০ কোটি টাকার এডিপি প্রস্তাব করা হয়েছে। স্বায়ত্বশাসিত সংস্থার জন্য থাকছে প্রায় চার হাজার কোটি টাকা। 
 
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসির সম্মেলনকক্ষে এ বৈঠক শুরু হয়।
 
বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। 
 
তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছরে বরাদ্দ দেয়া অর্থ ব্যয় করা হবে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রী এ বাড়তি এডিপি বরাদ্দ দিয়েছেন।