সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে বুধবার রাতে অস্ত্র ও গুলিসহ তিনজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার গাজনা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মফিজুল সানা, শহরের রসুলপুর এলাকার মৃত কাসেম মোল্যার ছেলে মুহিত মোল্যা ও আশাশুনি উপজেলার কল্যাণপুর গ্রামের মোহাম্মদ সানার ছেলে সাইদ হোসেন।
র্যাব-৬ এর যশোর ক্যাম্পের স্কো. লি. নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, তিনজনের দেহ তল্লাশি করে দুটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, ২০ রাউন্ড শর্টগানের গুলি, ১০০ রাউন্ড টুটু বোর গুলি ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, আটককৃতরা অস্ত্র ব্যবসায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলাও হয়েছে।
