রাজধানীর পল্লবীতে বাসায় ঢুকে এক গৃহবধূ ও তার মামা শ্বশুরকে কুপিয়ে হত্যার ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেছে পরিবার।
বাড়ির দারোয়ানসহ দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পল্লবী থানার সহকারী উপ পরিদর্শক মাসুম পারভেজ জানান, নিহত সুইটি আক্তারের স্বামী জাহিদুল ইসলাম বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় দুইজনের বিরুদ্ধে এ মামলা করেন।
পল্লবী থানার ওসি মো. জিয়াউজ্জামান বলেন, বাড়ির দারোয়ান মনির ও জাহিদের ব্যবসায়ীক অংশীদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বুধবার দুপুরে পল্লবীর ২০ নম্বর সড়কের ‘ক্রিস্টাল ডি আমিন’ নামের একটি বাড়ির পঞ্চম তলায় খুন হন ডেসকোর প্রকৌশলী জাহিদের স্ত্রী সুইটি খাতুন (২৪) ও জাহিদের মামা আমিনুল ইসলাম (৪৪)।
