রাজধানীর মিরপুরের বর্ধনবাড়ি এলাকা থেকে ১০১টি পাসপোর্টসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রতা একটার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, বর্ধনবাড়ি এলাকা থেকে ১৫ নম্বর বাড়ি থেকে সাহাউদ্দিন (৫০) নামে ঐ ব্যক্তিকে আটক করা হয়। এসময় সেখান থেকে ১০১টি পাসপোর্ট উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানিয়েছে, মালয়েশিয়া পাঠানোর নাম করে চার থেকে পাঁচশ ব্যক্তির কাছ থেকে গড়ে এক থেকে দেড় লাখ টাকা নিয়েছেন সাহাউদ্দিন। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
