উত্তরায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৪ মে ২০১৫, ১৯:৪৭
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরের একটি বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারনাম মানছুরা হক মিলি (২৪)।  বুধবার গভীর রাতে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
 
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, মানছুরা হক মিলি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী বিভাগের দশম সেমিস্টারের ছাত্রী ছিলেন। তিনি উত্তরার ১০ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কের ৫২ নম্বর বাসায় বড় বোনের সঙ্গে থাকতেন।
 
গতকাল রাতে খবর পাওয়ার পর পুলিশ ওই বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে দরজা ভেঙ্গে সিলিংফ্যান থেকে তার লাশটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে কি কারনে মিলি আত্মহত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ। নিহত মিলি তার বাবার নাম মৃত বদরুল হক। তাদেও গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলা।