আজ একক কনসার্টে গাইবেন ভারতীয় শিল্পী মিকা সিং

আপডেট : ১৫ মে ২০১৫, ১২:৪২
 
ভারতের জনপ্রিয় শিল্পী মিকা সিং গান গাইতে ঢাকায় এসেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি তারকাখচিত হোটেলে ‘মিট দ্য প্রেস’-এ অংশ নেন ুতিনি। এসময় আয়োজক প্রতিষ্ঠানের উর্ধ্বতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এম বায়িং-এর আয়োজনে আজ সন্ধ্যায় মিকা সিং বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে একক কনসার্টে গান গাইবেন। শিল্পী হিসেবে মিকা সিংয়ের পরিচিতি থাকলেও তিনি জনপ্রিয় বাংলা ও হিন্দি গানের গীতিকার এবং সুরকার। তার অসংখ্য গান হিন্দি ও বাংলায় জনপ্রিয়তা অর্জন করেছে। সর্বশেষ কলকাতার ‘হিরোগিরী’ সিনেমায় গান গেয়েছেন তিনি।