পল্টনে বায়তুল ভিউ মার্কেটে চুরি

আপডেট : ১৫ মে ২০১৫, ১৫:৩০
 
রাজধানীর পল্টনে বায়তুল ভিউ মার্কেটের চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরি হয়েছে। বৃস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকা চুরি গেছে বলে জানিয়েছে পুলিশ।
 
পল্টন থানা পুলিশ জানায়, বায়তুল ভিউ মার্কেটের সাত তলায় বেস্ট ফ্লাই ইন্টারন্যাশনাল, আট তলায় প্রিয়াঙ্গণ প্রপার্টিস, ১০ তলায় একটি লিভিং প্রতিষ্ঠান ও ১১ তলায় বেনকো ফাইন্যান্স অ্যান্ড সিকিউরিটিজ প্রতিষ্ঠানে চুরি হয়।
 
ভুক্তভোগী বেস্ট ফ্লাই ইন্টারন্যাশনালের সাব্বির উদ্দিন আহমেদ জানান,  বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস বন্ধ করে বাসায় যাই। রাত নয়টায় মার্কেটের ম্যানেজার আবদুল আউয়াল ফোন করে জানান প্রতিষ্ঠানে চুরি হয়েছে।
 
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসয়ীরা বাদী হয়ে পল্টন থানায় একটি চুরির মামলা করেছেন।