নেপালে আট আরোহীসহ নিখোঁজ মার্কিন সেনা হেলিকপ্টারের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটিতে ছয়জন মার্কিন সেনা ও দুইজন নেপালি ছিলেন। তাদের কেউ জীবিত নেই বলে ধারণা করছে নেপালের কর্মকর্তারা।
নেপাল টাইমসের সম্পাদক কুন্দ ডিক্সিত বলেছেন, কাঠমান্ডু থেকে ৫৬ কিলোমিটার দূরে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
তিনি বলেন, কালিনচক গ্রামের ১১ হাজার ১০০ ফুট উুঁচ একটি পর্বতে হেলিপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া যায়।
হেলিকপ্টার বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি। তবে মার্কিন সেনাবাহিনীর এক কর্নেল বলেছিলেন, কাছকাছি থাকা ভারতের একটি হেলিকপ্টার রেডিও বার্তার ধ্বনি শুনতে পেয়েছিলেন। সম্ভবত হেলিকপ্টারটি জ্বালানির সমস্যায় পড়েছিল।
২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর নেপালে মার্কিন ত্রাণ কাজের জন্য যে তিনটি ইউএইচ-ওয়ানওয়াই হেলিকপ্টার নেপালে পাঠানো হয়েছিল তার মধ্যে নিখোঁজ হেলিকপ্টারটিও ছিল।
