রাজধানীর পল্টনে বায়তুল ভিউ মার্কেটের চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরি হয়েছে। বৃস্পতিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকা চুরি গেছে বলে জানিয়েছে পুলিশ।
পল্টন থানার পুলিশ জানায়—বায়তুল ভিউ মার্কেটের সপ্তম তলায় বেস্ট ফ্লাই ইন্টারন্যাশনাল, অষ্টম তলায় প্রিয়াঙ্গণ প্রপার্টিস, দশম তলায় একটি লিজিং প্রতিষ্ঠান ও ১১ তলায় বেনকো ফাইন্যান্স অ্যান্ড সিকিউরিটিজ প্রতিষ্ঠানে চুরি হয়। একদল চোর দরজার তালা খুলে এ ঘটনা ঘটায়।
ভুক্তভোগী বেস্ট ফ্লাই ইন্টারন্যাশনালের সাব্বির উদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে মার্কেটের ম্যানেজার আবদুল আউয়াল ফোন করে জানান প্রতিষ্ঠানে চুরি হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসয়ীরা পল্টন থানায় চুরির মামলা করেছেন।
