বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়েছে ব্যাঙ্গালোর

আপডেট : ১৬ মে ২০১৫, ১১:০৪

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে হায়দ্রাবাদের বিপক্ষে ৪ উইকেটের জয় পায় ব্যাঙ্গালোর।

হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুক্রবার বৃষ্টির কারণে শুরুতেই ১১ ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিক দল। ডেভিড ওয়ার্নার ও হেনরিকের ঝড়ো ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৩৫ রান তোলে তারা।

দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন হেনরিক। আর দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান আসে অধিনায়ক ওয়ার্নারের ব্যাট থেকে।

দ্বিতীয় দফা বৃষ্টির কারণে জয়ের জন্য ৬ ওভারে ৮১ রানের লক্ষ্য পায় ব্যাঙ্গালোর। ক্রিস গেইল ও বিরাট কোহলির ব্যাটিং ঝড়ে এক বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় ব্যাঙ্গালোর। গেইল ১০ বলে ৩৫ আর কোহলি করে ১৯ বলে ৪৪ রান।