কলম্বিয়ার মধ্যাঞ্চলীয় শহরে স্বর্ণ খনি ধসের ঘটনায় ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা শুক্রবার এ কথা জানায়।
বুধবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সিওসুসিয়োতে এই দুর্ঘটনার পর আরো ৯ শ্রমিক নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।
কর্তৃপক্ষ এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে।
শ্রমিকরা ভূগর্ভের ১৭ মিটার (৫৫ ফুট) নিচে আটকা পড়েছিল বলে ধারণা করা হয়।
উদ্ধারকৃত মৃতদেহগুলোর পরিচয় জানার জন্য পেরিরা নগরীতে নিয়ে যাওয়া হয়েছে।
সরকারের দুর্যোগ প্রশমন সংস্থা ইউএনজিআরডি জানায়, সপ্তাহান্তে এই তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হওয়ার কথা রয়েছে।
সূত্র-বাসস।
