সানি লিওনের বিরুদ্ধে অশ্লীলতার মামলা

আপডেট : ১৬ মে ২০১৫, ১১:৪৬
 
অশ্লীলতার প্রসার ঘটানোর অভিযোগে মডেল ও অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, অঞ্জলি পালান নামের মুম্বাইয়ের এক নারী তার বিরুদ্ধে এফআইআরটি দায়ের করেছেন।
 
ঐ নারীর অভিযোগ, সানি লিওন অশ্লীলতার প্রসার ঘটাচ্ছেন। নিজের ওয়েবসাইটের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি ও সমাজ ধ্বংস করছেন তিনি।
 

এফআইআরে শুধু সানি লিওন নয়, যারা ওই ওয়েবসাইটে অশ্লীল ভিডিও তোলেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা চেয়েছেন মামলার বাদী। সংশ্লিষ্ট থানা পুলিশের জ্যেষ্ঠ পরিদর্শক সুনীল শিবাকর বলেন, ‘এফআইআরটি নিবন্ধন করা হয়েছে। আমরা ওই ওয়েবসাইটে গিয়ে আপত্তিকর বিষয় পেয়েছি।’ তবে এখনই কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এমনকি ওয়েবসাইটটি বন্ধ করছে না। অভিযোগটি সাইবার সেলে পাঠানো হয়েছে। তারাই তদন্ত ও আইনগত বিষয়সহ সবকিছু দেখবে।