ভারতের টিভি অভিনেতা রনি চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৬ মে ২০১৫, ১৩:১১
 
 
টলিউডের বেশ কিছু সিরিয়ালের অভিনেতা রনি চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে সন্তোষপুরে অবস্থিত নিজ বাড়ির সামনের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
কিন্তু কীভাবে রনির মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও জানা যায়নি। পরিবারের দাবি ভাল সাঁতার জানতেন রনি। তাই কী করে রনির মৃত্যু হল এই নিয়েই রহসের সৃষ্টি হচ্ছে।
 

রনির বাবা জানিয়েছেন, শুক্রবার জিমে যায় রনি। সেখানে থেকে কয়েকজন বন্ধুর সঙ্গে রাত একটা নাগাদ সাঁতার কাটার কথা ছিল তার। এর বেশ কিছুক্ষণ পর রনির এক বন্ধু এসে বাড়িতে তার মৃত্যুর খবর দেয়। খবর পেয়ে তাড়াতাড়ি ছুটে যান রনির বাবা। সেখানে গিয়ে রনির বাইক মোবাইল ফোন ঘড়ি দেখতে পান। তবে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর পুলিশে খবর দিলে ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় রনির লাশ উদ্ধার করা হয়।