চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর 'শেখ হাসিনা সেতু' উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুর ১টার দিকে তিনি এ সেতু উদ্বোধন করেন।
এর আগে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে নবনির্মিত চাঁপাইনবাবগঞ্জ মেজবাউল হক স্টেডিয়ামে পৌঁছান শেখ হাসিনা।
সার্কিট হাউসে কিছু সময় বিশ্রাম নেয়ার পর শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে সাহেবের ঘাট যান তিনি। সেখানে মহানন্দা নদীর ওপর সেতুটি উদ্বোধন করেন।
সেতু উদ্বেধন শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে চলে যান। দুপুরের খাবার ও নামাজের বিরতির পর প্রধানমন্ত্রী ৮টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর নবাবগঞ্জ সরকারি কলেজ ময়দানে যাবেন বলে জানা গেছে।
অপরদিকে জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ ময়দানে বিকেলে প্রধানমন্ত্রী জনসভায় ভাষণ দেবেন।
