রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল নেপালে। মাত্রা ছিল ৫।৭। শনিবার বিকেল ৫টা ৩৪ মিনিটে নেপালের রামিচেপের ২৪ কিমি উত্তরে ভূমিকম্প অনুভূত হয়। ১০ কিমি গভীরে এর কেন্দ্র ছিল বলে জানানো হয়। সূত্র: ইউএসজিএস।