রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে

আপডেট : ১৬ মে ২০১৫, ২১:২১
শিগগিরই রাজধানীসহ সারাদেশে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করবে পুলিশ। এ ব্যাপরে রবিবার পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলন করবেন পুলিশের আইজি একেএম শহিদুল হক। পুলিশ সদর দফতরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
 
অন্যদিকে যানজট নিরসনে গতকাল শুক্রবার থেকে রাজধানীর কাকলী ( বনানী) থেকে শাহবাগ পর্যন্ত ১১টি পয়েন্টে পরীক্ষামুলকভাবে সংক্রিয় সিগন্যাল বাতির কার্যক্রম শুরু করেছে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।