দুই মাস নিখোঁজ থাকার পর সালাহউদ্দিন আহমেদকে গত ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে খুঁজে পাওয়ার পর থেকে তার ব্যাপারে বিএনপির কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দলের মুখপাত্রের দায়িত্বে নিয়োজিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পত্রপত্রিকার রিপোর্টের ওপর ভিত্তি করে যতটুকু জানার সেটুকুই জানি। এর বাইরে কিছুই জানি না। সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ ভারতে যাওয়া আগে কিছু বলা যাচ্ছে না।’
