গতকাল শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উ?ত্পত্তিস্থল ছিল নেপালের রামেচাপ জেলার ২৪ কিলোমিটার উত্তরে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক ইত্তেফাককে জানান, বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩৪ মিনিটে নেপালে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। বাংলাদেশ ও ভারতেও যা অনুভূত হয়েছে। তবে তাত্ক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ নিয়ে পরপর দুদিন ভূমিকম্প অনুভূত হল নেপালে। গত শুক্রবার ধাদিং জেলায় ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।
