যশোরে আসামি ধরতে গিয়ে চার পুলিশসহ আহত ৫

আপডেট : ১৭ মে ২০১৫, ০০:১৬

যশোরের মণিরামপুরে আসামি ধরতে গিয়ে বিএনপি-জামায়াত কর্মীদের হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় হামলকারীরা পুলিশের এক এএসআই ও ৩ কনস্টেবলসহ ৫ জনকে আহত করে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার কোনাকোলা বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— পুলিশের এএসআই তৌহিদুর রহমান, কনস্টেবল আব্দুল মান্নান, নজরুল ইসলাম ও ইদ্রিস আলী এবং মোটর সাইকেল চালক ইসলাম।

 

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কোনাকোলা বাজারে অভিযান চালিয়ে আসামি দবিরকে আটকের চেষ্টা করেন মণিরামপুর থানার এএসআই তৌহিদ। এ সময় বিএনপি ও জামায়াতের কর্মীরা ধারালো দা, দেশিয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহম্মেদ বলেন, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে ভর্তি করে।