গত বছর বিয়ে করেন মার্কিন টিভি তারকা কিম কারদাশিয়ান। স্বামী কানইয়ে ওয়েস্ট। এ বছর তাদের প্রথম বিবাহবার্ষিকী। তাই নিজেদের প্রথম বিবাহবার্ষিকী স্মরণ করে রাখতে বিশেষ আয়োজন করেছেন এই মার্কিন তারকা। আগামী ২৪ মে তাদের বিবাহ বার্ষিকী। আর এই দিনে প্যারিসে উদযাপন করবেন তিনি। প্যারিসের আইফেল টাওয়ারে তাদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করবেন।
এ প্রসঙ্গে কিম বলেন, ‘ভালোবাসার মানুষটির সাথে সারাজীবন থাকতে চাই। বিচ্ছেদের কোনো শিরোনাম আমি হতে চাই না। ওয়েস্ট খুব ভালো মানুষ। গত একটি বছর আমাদের দারুণ কেটেছে। তাই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ এই দিনটি আমরা স্মরণীয় করে রাখতে চাই।’
৩৪ বছর বয়সী এই মার্কিন তারকা ও তার স্বামী বিবাহবার্ষিকীর দিন হাজির হচ্ছেন প্যারিসে। আইফেল টাওয়ারে ৫৮তলার রেস্তোরাঁয় উদযাপিত হবে কিম কারদাশিয়ানের মেগা ইভেন্ট।
গত বছর ইটালিতে তারা বিয়ে করেন। বিয়েতে উপস্থিত ছিলেন মার্কিন উল্লেখযোগ্য সব টিভি তারকারা।
বিশেষ দিনগুলোতে বেছে বেছেই বিশেষ জায়গাগুলোতে আয়োজন করছেন কিম। এ প্রসঙ্গে কিম বলেন, ‘আমি চাই আমার জীবনের প্রতিটি বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতে। তাই বিভিন্ন বিখ্যাত জায়গা বেছে নিচ্ছি।’
