নাশকতার অভিযোগে চলমান পুলিশের অভিযানে সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের চার কর্মীসহ ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির তিনজন ও জামায়াতের একজন কর্মী রয়েছেন।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এস-আই) বাতেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।
