খুলনার ডুমুরিয়ায় মাহাবুর রহমান শেখ (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে বোমা নিক্ষেপকরেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে এই হামলার ঘটনা ঘটে। মাহাবুর রহমান উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
জানা গেছে, রাতে পর পর দুইটি হাত বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একটি বিস্ফোরিত হয়ে মাহাবুরের স্ত্রী মরিয়ম বিবি’র (৩৫) ডান হাতে লাগলে তিনি আহত হন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার স্প্রিন্টার ও অবিস্ফোরিত একটি বোমা উদ্ধার করেছে। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি মামলা হয়েছে। তবে কেউ গ্রেফতার হয়নি।
