বঙ্গবন্ধুসেতুপূর্ব-ভূঞাপুর সড়কের সিরাজকান্দি এলাকায় রবিবার ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পুলিশ পরিদর্শক কুতুব উদ্দিন আহমেদ বলেন, ‘সকাল সাড়ে নয়টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর সড়কের সিরাজকান্দী এলাকায় ট্রাক চাপায় হাজী ময়দান আলী (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। তার বাড়ি ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পূনর্বাসন গ্রামে। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
