তিতাস থানার ওসি ক্লোজড

আপডেট : ১৭ মে ২০১৫, ১৯:৪১
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় কুমিল্লার তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নানকে রবিবার প্রত্যাহার করা হয়েছে। কুমিল্লার সহকারী পুলিশ সুপার (মুরাদনগর-বি-সার্কেল) মো. ইকবাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 
 
জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে তিতাস থানা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগ নেতা মাসুম গত বৃহস্পতিবার রাতে নির্মমভাবে খুন হন। 

এ খুনের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা-হোমনা সড়ক অবরোধ করে। এক পর্যায়ে তারা তিতাস থানাও ঘেরাও করে। এরই পরিপ্রেক্ষিতে রবিবার তিতাস থানার ওসিকে প্রত্যাহার করা হয়।