অতিরিক্ত ডিআইজি পদে ২২ কর্মকর্তাকে বদলি

আপডেট : ১৭ মে ২০১৫, ২০:১৮
বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত ডিআইজি পদ মর্যাদার ২২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ শ ম ইমদাদুদ দস্তগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
 
ওই আদেশে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমারকে ডিএমপি’র জয়েন্ট পুলিশ কমিশনার, ঢাকা টিঅ্যান্ডআইএম’র অতিরিক্ত ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানীকে সিআইডি ঢাকার অতিরিক্ত ডিআইজি, র‌্যাবের পরিচালক মো. রফিকুল ইসলামকে নৌ পুলিশ ঢাকার অতিরিক্ত ডিআইজি, র‌্যাবের পরিচালক জামিল আহমেদকে ডিএমপি’র জয়েন্ট পুলিশ কমিশনার, র‌্যাবের পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসাবে বদলি করা হয়েছে।
 
এছাড়া এসএমপি সিলেটের উপ-পুলিশ কমিশনার মো. আকরাম হোসেনকে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ইন্ডস্ট্রিয়াল পুলিশের পরিচালক মোর্শেদুল আনোয়ার খানকে টিঅ্যান্ডআইএম ঢাকার অতিরিক্ত ডিআইজি, সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার বর্তমানে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি, সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার বর্তমানে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমানকে নৌ-পুলিশ ঢাকার অতিরিক্ত ডিআইজি, রাজশাহীর সারদা বিপিএ পুলিশ সুপার বর্তমানে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সেলিম মো. জাহাঙ্গীরকে র‌্যাবের পরিচালক, পুলিশ সদর দফতরের এআইজি বর্তমানে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. সরওয়ারকে ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি, ঢাকা ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. আবদুল মালেককে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা এসপিবিএন অধিনায়ক ড. মো. আক্কাস উদ্দিন ভূইঁয়াকে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বরকে র‌্যাবের অতিরিক্ত পরিচালক, পিবিআই ঢাকার পুলিশ সুপার বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মোরশেদ আলমকে ঢাকা রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. একরামুল হাবীবকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, বান্দরবানের পুলিশ সুপার বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত দেবদাস ভট্টাচার্যকে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত খন্দকার লুত্ফুল কবিরকে ডিএমপি’র জয়েন্ট পুলিশ কমিশনার, পুলিশ সদর দফতরের এআইজি বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. আবদুল আলীম মাহমুদকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি, এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. তওফিক মাহবুব চৌধুরীকে এসবি ঢাকার অতিরিক্ত ডিআইজি, সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ মুসলিমকে ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কৃষ্ণ পদ রায়কে র্যাবের পরিচালক পদে বদলি করা হয়েছে।