বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ ভারতের ভিসা পেয়েছেন। রবিবার রাত ৮টার দিকে দলীয় সূত্রে এ খবর নিশ্চিত করে। রাতেই তিনি মেঘালয়ের উদ্দেশে রওনা হতে পারেন।
গত সোমবার ভারতের মেঘালয়ে সালাহ উদ্দিনের খোঁজ পাওয়ার পর থেকে ভারতীয় হাইকমিশনে হাসিনা আহমদ ভিসার আবেদন করেন।
