শাহজালালে ৭ কোটি টাকার ওষুধ জব্দ

আপডেট : ১৭ মে ২০১৫, ২২:০৩
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাত কোটি টাকা মূল্যের ক্যান্সারের ওষুধ জব্দ করা হয়েছে। অবৈধভাবে আনা এসব ওষুধ শুল্ক ও গোয়েন্দা বিভাগ বিমানবন্দরের কুরিয়ার সার্ভিস উইং থেকে জব্দ করে।
 
জানা গেছে, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আর্জেন্টিনার তৈরি প্রায় সাত কোটি টাকা মূল্যের সাত কার্টন ওষুধ জব্দ করা হয়। এসব ওষুধ ধানমণ্ডির একটি বাসায় আনার কথা ছিল। তবে কেবল বৈধভাবে কোনো ফার্মাসিউটিকেল কোম্পানিই এসব ওষুধ আনতে পারে। কিন্তু এই ওষুধগুলো ব্যক্তি মালিকানায় আনা হয়, যা নিয়মবর্হিভূত।
 
এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানা গেছে।