মানবতাবিরোধী অপরাধ

মুজাহিদের আপিল শুনানি চলছে

আপডেট : ১৮ মে ২০১৫, ১০:৪৪


মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিল শুনানি ৬ষ্ঠ দিনের মতো শুরু হয়েছে।

সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চে আপিল শুনানি শুরু হয়। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদালতে মুজাহিদের পক্ষে শুনানি করছেন আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান। তাকে সহযোগিতা করছেন অ্যাডভোকেট শিশর মনির।