কান চলচ্চিত্র উত্সবের পঞ্চম দিনে দেখা দিলেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রায়। রবিবার এলি সাবের নকশা করা পোশাক পরে লাল গালিচায় হেঁটেছেন তিনি।
ঝলমলে পান্না-সবুজ রঙের গাউন, ঠোঁটে গাঢ় লাল লিপিস্টিক ও ঠেউ খেলানো খোলা চুলে অপূর্ব দেখাচ্ছিল ঐশ্বরিয়াকে। এদিন কেট ব্লানচেটের নতুন চলচ্চিত্র 'ক্যারল' দেখেন তিনি।
IMG0
লাল গালিচায় হাঁটার সময় পাশে সমবেত হওয়া ভক্তদের দিকে উড়ন্ত চুম্বন ছুড়ে দিয়েছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী। এছাড়া লরিয়েলের অ্যাম্বাসেডর এভা লঙ্গোরিয়ার সঙ্গে সেলফিও তুলেছেন তিনি। এ নিয়ে চতুর্দশবারের মতো লরিয়াল প্যারিসের পণ্যদূত হিসেবে কানে এসেছেন ঐশ্বরিয়া।
IMG1
লাল গালিচায় হাঁটার আগ কিছু সময় আগে মেয়ে আরাধ্য বচ্চনের সাথে খেলা করেছেন তিনি।
IMG2
এর আগের দিন সব্যসাচী মুখার্জির ডিজাইন করা পোশাক পরে ভ্যারাইটি ম্যাগাজিনের এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেন ঐশ্বরিয়া।
আগামী ১৯ মে ঐশ্বরিয়ার প্রত্যাবর্তনের ছবি 'জাজবা'র ট্রেলার উন্মোচন হবে। ২০ মে আবার লালগালিচায় হাঁটবেন তিনি। ২১ মে আমফার গালায় স্বামী অভিশেষ বচ্চনকে সাথে নিয়ে যোগ দেবেন সাবেক এই বিশ্বসুন্দরী। সূত্র: এনডিটিভি।
