সালমান প্রসঙ্গ এড়াতে চান শাহরুখ

আপডেট : ১৮ মে ২০১৫, ১২:৩৭
 
প্রখ্যাত অভিনেতা শাহরুখ খানকে একটি প্রশ্ন করার সুযোগ হাতছাড়া করতে চান না কোনো ভক্তই। সুযোগ পেলেই প্রিয় অভিনেতাকে নানা প্রশ্নবানে জর্জড়িত করেন সাংবাদিকরা। মাঝে মাঝে এমন প্রশ্নও আসে যার উত্তর দেয়া তো সম্ভব হয়ই না বরং হতে হয় বিবৃত। তাই কিং খান এবার সরাসরি জানিয়ে দিলেন কোন প্রশ্নগুলো তিনি এড়াতে চান। আর সেই তালিকায় তৃতীয় নম্বরে উঠে এসেছে বন্ধু সালমান খানের নাম।
 
একটি সরাসরি টুইটার চ্যাটিংয়ের সময় বলিউডের শীর্ষ এই তারকাকে প্রশ্ন করা হয়, ‘তিনি কোন প্রশ্নগুলো শুনতে চান না’। উত্তরে শাহরুখ জানান, প্রিয় রং, প্রিয় খাবার, সালমানের সঙ্গে সম্পর্ক, প্রিয় নায়িকা ও কেন তাকে বিমর্ষ ও ক্লান্ত দেখাচ্ছে ইত্যাদি।
 

সালমান ও শাহরুখের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গত কয়েক বছর ধরেই চলছে নানা-জল্পনা কল্পনা। সর্বশেষ সালমান খানের বোন অর্পিতার বিয়ে দুজনকে এক সঙ্গে দেখা যায়।