কৃষককে হত্যা: তিনজনের যাবজ্জীবন

আপডেট : ১৮ মে ২০১৫, ১৫:১২
 
নেত্রকোনার বারহাট্টা উপজেলার কেওয়ারাশি গ্রামের দুলাল উদ্দিন মন্ডলকে হত্যার অভিযোগে তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার নেত্রকোনার জেলার অতিরিক্ত জেলাও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ এই আদেশ দেন।
 
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
 
আসামিরা হলেন- হাবিবুর রহমান (৩২), আলাল (৩২) এবং হাবিবুর রহমান হাইব্যা (৩৫)। সবাই পলাতক রয়েছেন। এছাড়া এই মামলায় একজনকে খালাস দেয়া হয়েছে।
 
মামলা সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর দলিল উদ্দিনকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে আসামিরা। পরদিন দুলালের ছোট ভাই জালাল উদ্দিন বাদী হয়ে  বারহাট্টা থানায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৬ সনের ১৮ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করলে আদলত উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে আজ রায় দেয়।
 
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সাইফুল আলম প্রদীপ এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান।