চলতি বছরে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য অ্যাশেজ টেস্ট সিরিজ শেষে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ক্রিস রজার্স। সোমবার ফক্স স্পোর্টসকে দেয়া এক সাক্ষাত্কারে ক্রিস রজার্স বলেন, ‘দ্বিতীয়বারের মতো অ্যাশেজ সিরিজে অংশগ্রহণ করতে পারবো বলে আমি খুব খুশী এবং সৌভাগ্যবান। সবাইকে এক সময় থামতে হয়। আমি মনে করি এটা আমার আদর্শ সময় বিদায় নেয়ার। বিদায়ের আগে ক্যারিয়ারের শেষ সময় প্রতিটি মুহুর্ত উপভোগ করতে চাই।’
অস্ট্রেলিয়ার হয়ে ২০০৮ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ক্রিজ রজার্সের। ২০ টেস্টের ছোট ক্যারিয়ারে ৩৯.৩৫ গড়ে ১ হাজার ৫৩৫ রান করেন তিনি। টেস্টে ৪ সেঞ্চুরির পাশাপাশি ১১ হাফ সেঞ্চুরি করেন এই ওপেনার।
