বেনাপোলে কোটি টাকার হেরোইনসহ আটক ১

আপডেট : ১৮ মে ২০১৫, ১৮:০৯
 
বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে কোটি টাকার হেরোইনসহসহ কালু নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত আটটার দিকে তাকে আটক করা হয়।
 
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, সাদীপুর গ্রামের আলী বক্সের বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি হিরোইন উদ্ধার করা হয়, যার মূল্য এক কোটি টাকা। এসময় আলী বক্সের ছেলে কালু হোসেন অরফে কালুকে আটক করা হয়।