নতুন ছবিতে নীরব

আপডেট : ১৮ মে ২০১৫, ১৬:১২
 
নিয়মিতই চলচ্চিত্র নিয়ে ব্যস্ত রয়েছেন চিত্রনায়ক নীরব। শুরু দিকে বিশেষ দিনগুলোতে ছোটপর্দায় দেখা গেলেও এখন পুরোদস্তর চিত্রনায়ক তিনি। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ছবি ‘ভোলা তো যায় না তারে’। যেখানে তার বিপরীতে দেখা যাবে নবাগত নায়িকা তানহাকে।
 
সম্প্রতি ছবিটির ডাবিং শেষ করে সেন্সরে জমা দেয়া হয়েছে। সেন্সর পেলেই শিগগিরই মুক্তি পাবে ছবিটি। ছবিটি প্রসঙ্গে নীরব বলেন, ‘গতানুগতিক গল্পের বাইরে এই ছবিটি। দুটি ধর্মের মানুষের প্রেম কাহিনি তুলে ধরা হয়েছে ছবিটিতে। এখন নকল ছবির বাজারেও মৌলিক ছবি হচ্ছে। এই ছবির গল্পও মৌলিক। ছবিটি দর্শকদের ভালো লাগবে আশা করি।’