মুখ খুললেন সালমান

আপডেট : ১৮ মে ২০১৫, ১৬:৩০
 
'হিট অ্যান্ড রান' মামলায় নিম্ন আদালতের রায়ের পর বলিউড অভিনেতা সালমান খানের শাস্তি স্থগিত রেখেছে মুম্বাইয়ের উচ্চ আদালত। এরপরই ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।
 
সোমবার ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রায়ের পরপরই শুটিংয়ের কাজে ভূস্বর্গ কাশ্মীরে গিয়েছিলেন ‘দাবাং’ খ্যাত অভিনেতা। রায়ের পর সেখানেই প্রথমবারের মতো মুখ খুললেন সালমান।
 
সংবাদ সম্মেলনে সালমান জানিয়েছেন, ভক্তদের প্রতি তিনি কৃতজ্ঞ। যেভাবে কঠিন সময়ে সকলে তার পাশে এসে দাঁড়িয়েছেন, প্রার্থনা করেছেন, তাতে তিনি অভিভূত।
 
তিনি বলেন, আমি জানি না আমি এসবের যোগ্য কিনা, তবে ভক্তদের ভালোবাসাকে আমি সম্মান করি।
 
এসময় নিজের শাস্তি পাওয়া নিয়ে একটিও কথা বলতে চাননি সালমান। তিনি বলেন, আমার সমস্যা এতটাই ছোট যা নিয়ে কথা বলার প্রয়োজন নেই।
 
আগামী ঈদে মুক্তি পাবে সালমান খান অভিনীত 'বাজরাঙ্গি ভাইজান' ছবিটি।