জেলার সদর উপজেলার মিয়াবাজারে ২১শ ৮০ টি ভারতীয় শাড়ি এবং ১৬২ টি থ্রি পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কেউ আটক হয়নি।
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, রবিবার রাত একটার দিকে অভিযান চালিয়ে এসব শাড়ি ও থ্রি পিস জব্দ করা হয়। কাউকে আটক করা যায়নি। এসব বস্ত্রের আনুমানিক মূল্য এক কোটি ১৭ লাখ ১০ হাজার টাকা। জব্দকৃত বস্ত্রগুলো কুমিল্লা কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।
