স্বামীর সঙ্গে দেখা করতে শিলং এ পৌঁছেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমেদ।
রবিবার রাতে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে করে কলকাতা পৌঁছান তিনি।
ভারতীয় সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিক মানস দাস বিবিসি বাংলাকে জানিয়েছেন, সকালে কলকাতা থেকে একটি বিমানে করে শিলং এসে পৌঁছান হাসিনা আহমেদ।
এদিকে, শারীরিক অবস্থা ভালো থাকলে সালাহ উদ্দিন আহমেদকে রবিবার আদালতে হাজির করা হতে পারে।
এছাড়া মেঘালয় পুলিশ ইঙ্গিত দিয়েছে, পরিবারের সদস্যদের সাথে সালাহ উদ্দিন আহমেদের দেখা করতে কোন সমস্যা হবে না।
