কুমিল্লায় ট্রাক চাপায় পিতা-পুত্র নিহত

আপডেট : ১৮ মে ২০১৫, ১৭:৫৩
কুমিল্লায় ট্রাক চাপায় পিতা ও শিশু পুত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার ময়নামতি টিপরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
 
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিপরা বাজার উড়ালসেতুর নিচ দিয়ে দেলোয়ার নামে এক পথচারী তার স্ত্রী ও শিশু পুত্র নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাঈমের (৪) মৃত্যু হয়। গুরুতর অবস্থায় দেলোয়ার (৪২) ও তার স্ত্রীকে কুমিল্লা একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়। তিনি টিপরা বাজার এলাকায় একটি কফি হাউজ রেস্টুরেন্টে দারোয়ানের চাকরি করতেন।