কাজের সুযোগ দেয়া না হলে নারীরা পিছিয়ে পড়বে: অ্যাডভোকেট সুলতানা কামাল

আপডেট : ১৮ মে ২০১৫, ১৮:২৩
আইন সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, কাজের সুযোগ দেয়া না হলে নারী সমাজ আরো পিছিয়ে পড়বে। নারীদের কাজের সুযোগ করে দেয়া রাষ্ট্রের দায়িত্ব।
 
তিনি সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা অফিসার্স ক্লাব মিলনায়তনে ‘নারীর মানবাধিকার ও উন্নয়নে অংশীদারিত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশ এই আলোচনা সভার আয়োজন করে। 
 
সুলতানা কামাল আরো বলেন, অধিকার আদায়ে নারীদেরকে স্বোচ্চার হতে হবে। মানুষ হিসেবে একজন নারীর কি কি অধিকার রয়েছে তা জানতে হবে। 
 
স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা পৌর মেয়র এম এ জলিল, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি আবু আহমেদ, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আহজার হোসেন। আলাচনা সভায় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, এম.কামরুজ্জামান, অধ্যাপক আনিসুর রহিম, পৌর কমিশনার ফরিদা আক্তার বিউটি প্রমুখ।