মেহেরপুরের গাংনী উপজেলা শহরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আনজিরা খাতুন (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার বিকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরের বড়বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আনজিরা খাতুন উপজেলার ধানখোলা গ্রামের বাগানপাড়া এলাকার মজিরুদ্দীন ওরফে মজুর স্ত্রী।
আনজিরা খাতুনের মেয়ে শেফালী খাতুন জানান, গাংনী বড়বাজারের বাসস্ট্যান্ড রাস্তার পাশে তিনি ও তারা বাবা-মা দাঁড়িয়ে ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি মিনি ট্রাক আনজিরা খাতুনকে সরাসরি ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের নিচে পরে গেলে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানায়, আনজিরা খাতুনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক-হেলপার পলাতক রয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
