ঝালকাঠিতে বিএনপি জামায়াতের ৩০ নেতাকর্মী জেল হাজতে

আপডেট : ১৮ মে ২০১৫, ১৮:৪৭
 
 ঝালকাঠিতে নাশকতা, সন্ত্রাস, বিস্ফোরক ও নৈরাজ্যের অভিযোগে দায়েরকৃত ৬ মামলায় বিশেষ ট্রাইব্যুনাল আদালত সোমবার বিএনপি জামায়াতের ৩০ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে। এরা বিএনপি জামায়াতের ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচি চলাকালে ঝালকাঠিতে স্টিমারে আগুন দেয়াসহ গাড়ি পোড়ানো মামলার আসাসি।
 
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মেহেদী হাসান খান বাপ্পি, জেলা যুবদলের সাধারন সম্পাদক শামিম তালুকদার, জেলা জামায়েতের আমির হাফিজুর রহমান, ছাত্রদল আহবায়ক সরদার সাফায়াত হোসেনসহ ৩২ আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আদালত ২ জনের জামিন মঞ্জুর করে অপর ৩০ জনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।