চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর মতিঝিল থেকে ৫ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
সোমবার দুপুরে মতিঝিলের রহমানিয়া ম্যানশনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে ডেমরার মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনিরকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।
র্যাব-৩ এর সূত্র জানায়, এই প্রতারক চক্র দীর্ঘ দিন ধরে চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছিলো। অভিযানের সময় ওই ভবনে থাকা ১৫ জন ভুক্তভোগীও এ ব্যাপাওে র্যাবের কাছে অভিযেগ করেছে।
এদিকে ডেমরায় মাদক ব্যবসায়ী গ্রেফতারের ব্যাপারে পুলিশ জানায়, ভোরে গোপন সংবাদের ডগাইর আল-আমিন রোড থেকে মনিরকে আটক কর হয়। এরপর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
জানা গেছে, মনির মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বালাশুর বাইল্লা গ্রামের লিয়াকত মিয়ার ছেলে। সে বর্তমানে ডেমরার ডগাইর এলাকার চুন্দিপাড়া নতুন পাড়ার মো. মফিজুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ জানায়, মনির দীর্ঘদিন ধরে ডেমরার ডগাইর এলাকায় ইয়াবা, ফেনসিডিল, মদ, বিয়ারসহ বিভিন্ন প্রকার মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিল।
মনিরের বিরুদ্ধে ডেমরা থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া তাকে ইতিপূর্বে বেশ কয়েকবার জেল হাজত খাটতে হয়েছে বলেও জানায় পুলিশ। কিন্তু কয়েকদিনের মধ্যে বেরিয়ে এসেই মনির পুনরায় মাদক বিক্রি শুরু করে।
