চেলসিকে উড়িয়ে দিল ওয়েস্ট ব্রম

আপডেট : ১৯ মে ২০১৫, ১০:২৭
 
তিন ম্যাচ বাকি থাকতেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করা চেলসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন। চেলসির জালে জোড়া গোল করেন সাইদো বেরাহিনো।
 

সোমবার ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁকানো শটে গোল করেন বেরাহিনো। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ম্যাচের ৬০ তম মিনিটে ব্রান্টের গোলে জয় নিশ্চিত হয় ত্রয়োদশ স্থানে থাকা ওয়েস্ট ব্রমের।