মামলায় ফাঁসলেন বাবা-ছেলে একসাথে

আপডেট : ১৯ মে ২০১৫, ১২:৫৭
 
আবারও বিতর্কে জড়ালেন বলিউড অভিনেতা সালমান খান। কিছুদিন আগেই ‘হিট অ্যান্ড রান’ মামলায় পাঁচ বছরের জেল দেয়া হয়েছে বলিউডের এই দাবাং খানকে।
 
এবার তার বিরুদ্ধে কর ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। তবে এবার শুধু তিনি একা নন, তার বাবা সেলিম খানের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।
 
বলিউডের এই দাবাং খানের জন্ম ইন্দোরের ওল্ড পালাসিয়া এলাকায়। সেখানে তাদের কিছু পৈতৃক সম্পত্তি রয়েছে। কিন্তু সম্পত্তি পড়ে থাকলেও তার কোনো কর দিচ্ছেন না সালমান ও তার বাবা। ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত ২৫ হাজার রুপি কর বাকি রয়েছে তাদের। কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা কর দেয়া হয়নি। তবে ২০১৪ সালে একটি নোটিস পাঠানো হয়েছিল সালমান ও তার বাবার নামে। তবে এখন পর্যন্ত তারা কোনো করের টাকা জমা দেননি। স্থানীয় কমিশনার বলেন, ‘কর দেয়া নাগরিক কর্তব্য। এটা সবার জন্যই প্রযোজ্য। এখানে তারকাদের আরও সচেতন হওয়া প্রয়োজন।’ তবে সালমানের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, সেই জমিগুলো তাদের এক আত্মীয়র কাছে বিক্রি করেছেন। কিন্তু এখনও নাম পরিবর্তন না করাতে এই সমস্যা হয়েছে। এর জন্য কোনোভাবেই দায়ী নয় খান পরিবার।