মধুখালীতে বাসে ডাকাতি

আপডেট : ১৯ মে ২০১৫, ১৩:১৩
 
ফরিদপুরের মধুখালীতে বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর সাড়ে চারটায় ঢাকা-খুলনা মহসড়কের মাঝকান্দি-পরীক্ষিতপুর এলাকায় এই ঘটনা ঘটে।
 
বাসের যাত্রীরা জানান, পিছনে থাকা যাত্রীবেশী সাতজনের একটি ডাকাত দল ড্রাইভার সুপারভাইরজার ও হেলপারকে গাড়ির পিছন দিকে রেখে গাড়ির নিয়ন্ত্রণ নেয়। ডাকাতি শুরু করে এক পর্যায়ে উপজেলার পরীক্ষিতপুর আলতু খান জুটমিলের অদূরে ডাকাত দল নেমে যায়।
 
তারা জানান, তাদের কাছে থাকা ৭২০০ মার্কিন ডলার, ২২ হাজার ভারতীয় রুপি, ১৬ ভরি স্বর্ণাংকার নগদ প্রায় চার লক্ষ টাকা এবং ২৫টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাত দল।
 
এদিকে তাদের আটক করায় ঢাকা-খুলনা মহাসড়কের সকল পরিবহনের চলাচল বন্ধ করে দিয়েছে সোহাগ পরিবহন কর্তৃপক্ষ। এছাড়া শত শত পরিবহন গাড়ি দাড়িয়ে অবরোধ করছে।
 
মধুখালী থানার ওসি মো. রুহুল আমিন জানান, যাত্রীদের বক্তব্য শুনে গাড়ির চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।