নৈরাজ্যের বিরুদ্ধে সতর্ক থাকতে বললেন মায়া

আপডেট : ১৯ মে ২০১৫, ১৩:২৯
 
 
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি-জামায়াত জোট দেশে যাতে আর কোন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
 
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া বর্তমান সরকারের পতন না ঘটিয়ে ঘরে না ফেরার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু নাকে খত দিয়ে আদালতে হাজিরা দেয়ার মাধ্যমে ঘরে ফিরে গেছেন।
 
আগামী ২২ মে আওয়ামী লীগের গণমিছিল ও ২৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদেয় গণসংবর্ধনা সফল করার জন্য ঢাকা মহানগর আওয়ামী লীগ এই বর্ধিত সভার আয়োজন করে।