ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে সিদ্ধান্ত ১৫ জুনের পরে: বিসিসিআই

আপডেট : ১৯ মে ২০১৫, ১৫:৩৫
 
ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে সিদ্ধান্ত ১৫ জুনের আগে হচ্ছে না বলেই ইঙ্গিত দিয়েছেন বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর। 
 
ইতোমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে সিরিজটি আয়োজনের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইয়ের নাম প্রস্তাব করা হয়েছে। কিন্তু অনুরাগ বলেছেন, সিরিজটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবার আগে বিসিসিআই ও পিসিবির মধ্যকার বেশ কিছু বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। বিজেপির সংসদ সদস্য ঠাকুর জানান, বিসিসিআই পিসিবির সাথে সেই বিষয়গুলো সমাধানের লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিসিসিআইয়ের চূড়ান্ত ছাড়পত্র পেলেই কেন্দ্রীয় সরকার পাকিস্তানের সাথে ক্রিকেটীয় সম্পর্ক পুনরায় চালু করার ব্যপারে সহযোগিতা করবে। 
 
এদিকে গত রবিবার ইউনিয়ন ক্রীড়া মন্ত্রী সারবানন্দা সোনওয়াল বলেছেন বন্ধুত্ব এবং সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আমরা এই সিরিজ আয়োজনের করতে চাই।